দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল ম্যাচে জয়ের পর অসুস্থ হয়ে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের রসুল উদ্দীন (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
নিহত রসুল উদ্দীন এলাকায় আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে তিনি হতাশ হয়ে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান। পরে আর্জেন্টিনা ২-২ গোলে সমতায় ফিরলে তিনি আবার খেলা দেখতে যান এবং জয়ের পর উল্লাসে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, খেলা শেষে তিনি জর্দা মিশ্রিত পান খাওয়ার কিছুক্ষণ পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রামেদ আল মামুন বলেন, অতিরিক্ত উত্তেজনা ও জর্দার প্রতিক্রিয়ায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা বা তদন্তের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।
এমএম/